ঢাকা, রবিবার ২৯, নভেম্বর ২০২৬ ১৬:৪৫:৩৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভারতে মন্দিরে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ টানা তিন লাফে ফের দুই লাখ ছাড়াল সোনার ভরি ঢাকা-গোপালগঞ্জসহ ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১.১ ডিগ্রি সেলসিয়াস পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণীর মৃত্যু সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুলের স্ত্রী আটক

ভারতে মন্দিরে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ 

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৩ পিএম, ২৯ নভেম্বর ২০২৬ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতের ঝাড়খণ্ডের রামগড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। হতাহতরা বিহারের নালন্দা জেলার বাসিন্দা। তারা একটি গাড়িতে করে মন্দিরে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।


রোববার (২৯ নভেম্বর) রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে গণমাধ্যম।

রামগড়ের সাব ডিভিশনাল পুলিশ অফিসার অলোক রঞ্জন জানান, গাড়িটিতে তিন নারীসহ ১৩ জন ছিলেন। পথে সামনের একটি গাড়ির সঙ্গে সংঘর্ষের পর তাদের গাড়িটি আছড়ে পড়ে। নিহত সবাই বিহারের নালন্দা জেলার বাসিন্দা। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠানো হবে।

দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

রামগড় সদর হাসপাতালের সিভিল সার্জন অনিল কুমার জানান, দুর্ঘটনার পর রাত আড়াইটার দিকে হতাহতদের হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে ১৩ জনকে হাসপাতালে পৌঁছানোর পর মৃত ঘোষণা করা হয়। গুরুতর আহত একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে।

সূত্র: এনডিটিভি